রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

কলেজছাত্রী ঝুমাকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে বাহার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২২:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রসুলপুর গ্রামে কলেজছাত্রী ঝুমা আক্তারকে ছুরিকাঘাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাহার উদ্দিন।

জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আমিনের আদালতে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বাহার। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বলেন, ঝুমাকে ছুরিকাঘাত মামলার প্রধান আসামি বাহারকে বৃহস্পতিবার সকালে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মির্জারচক এলাকার একটি হাওর থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৩টায় আদালতে নেওয়ার পর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাহার উদ্দিন রসুলপুর গ্রামের আবদুল গফুরের ছেলে। ঝুমা আক্তারকে গত রোববার ছুরিকাঘাত করেন বাহার। ঝুমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন তার মা করিমা বেগম। মামলার এজহারে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ঝুমাকে উত্যক্ত করে আসছিলেন বাহার। তার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঝুমার ওপর হামলা চালিয়েছেন তিনি।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কলেজছাত্রী ঝুমাকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে বাহার !

আপডেট সময় : ০৬:২২:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭