মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় আলগামন চালক নিহত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৫০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
  • ৮৪০ বার পড়া হয়েছে

মেহেরপুর সংবাদদাতা, ২১শে নভেম্বর ॥ মেহেরপুরের যাদবপুরে ট্রাকের ধাক্কায় আকবর আলী (৫০) নামের এক আলগামন চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর শহরের হোটেলবাজার এলাকার যাদপপুর সড়কে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আকবর আলী সদর উপজেলার গোভিপুর গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্যালো ইঞ্জিন চালিত যান আলগামন নিয়ে মেহেরপুর শহরে ভাড়ায় যাচ্ছিলেন আকবর আলী। যাদবপুর গ্রামের সড়ক অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। আলগামন থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় আকবর। স্থানীয়রা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে স্থানীয়রা।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ট্রাক চালক ফাহিম বিশ্বাসকে আটক করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ দেয়নি নিহতের পরিবার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় আলগামন চালক নিহত

আপডেট সময় : ০৬:৫০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭