রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

এমপি সুবিদ আলীর মামলার তদন্ত প্রতিবেদন ২৭ ফেব্রুয়ারি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৩:১০ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭
  • ৮৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার অভিযোগে এমপি সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে করা মানহানি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রাজধানীর শেরেবাংলা নগর থানা পুলিশ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় গতকাল ঢাকা মহানগর হাকিম মাজাহারুল হক নতুন এ দিন ধার্য করেন।

এর আগে আরও একাধিক বার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় নতুন করে দিন ধার্য করেন আদালত। মামলার নথি সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করেন সুবিদ আলী ভূঁইয়া। পরের দিন ১৮ অাগষ্ট বিভিন্ন দৈনিক পত্রিকা ও টিভিতে সুবিদ আলী ভূঁইয়ার বক্তব্য শুনে বাদী ‘হতভম্ব’ হয়ে যায়। পরে এ ঘটনায় কুমিল্লার দাউদকান্দির যুবলীগ নেতা মো. জিলানী সরকার বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মামলায় বাদী নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বলে দাবিদার যুবলীগ নেতা জিলানী ঢাকার উত্তর যাত্রাবাড়ীতে থাকেন বলে আদালতকে জানিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ থাকা সত্তেও সুবিদ আলী ভূঁইয়া একজন সংসদ সদস্য হয়েও এই ধরনের বক্তব্য প্রদান করে সংবিধান লঙ্ঘন করেছেন। এছাড়া জাতির জনকের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন। দেশের কোটি কোটি মানুষের অন্তরে আঘাত দিয়ে উক্ত সর্বজন স্বীকৃত মহান নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক ও আওয়ামী লীগের মানের হানি ঘটিয়েছেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

এমপি সুবিদ আলীর মামলার তদন্ত প্রতিবেদন ২৭ ফেব্রুয়ারি !

আপডেট সময় : ১১:২৩:১০ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭