মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

এক হোটেল নির্মাণে ৩০ বছর!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৯:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বের সবচেয়ে বড় হোটেলটি ৩০ বছরে পা দিতে যাচ্ছে। তবে এটি কিন্তু প্রতিষ্ঠার ৩০ বছর নয়। বরং হোটেল নির্মাণে সময় লেগেছে ৩০টি বছর। সেই সুবাদে নির্মাণ ঘোষণার পর এটি হবে হোটেলটির ৩০তম জন্মদিন।

আলোচিত এই হোটেলটির নাম রিউগইয়ং। উত্তর কোরিয়ার এই হোটেলটিতে তিন হাজার কক্ষ আছে। এই ভবনটি নির্মাণের দায়িত্বে ছিল মিশরীয় প্রতিষ্ঠান ওরাসকম। সম্প্রতি হোটেলটির ভবিষ্যত জানতে পিয়ংইয়ং উড়ে গিয়েছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

উত্তর কোরিয়ার প্রাক্তন শাসক কিম ইল সাং পিরামিড আকৃতির ১০৫ তলা এই হোটেলটির নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। দেশটির পর্যটন শিল্প বিকাশের বিষয়টিকে সামনে রেখে এটি করা হয়েছিল। হোটেলটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৪৭০ মিলিয়ন পাউন্ড। তবে ১৯৯২ সালে এর নির্মাণ কাজ থমকে যায়। নিম্মমানের নির্মাণ সামগ্রী ও বাজে লিফট সংযুক্ত করা হবে এই গুজবে নির্মাণ কাজ বন্ধ করে দেয় উত্তর কোরীয় সরকার। এরপরেও দেশটির সরকার বিভিন্ন সময় এর নির্মাণ কাজ শুরুর উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

এক হোটেল নির্মাণে ৩০ বছর!

আপডেট সময় : ১২:২৯:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬