রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইউনিগেট ওয়ের ১০ অ্যাকাউন্ট খুলে দিতে নির্দেশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২০:১২ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিগেট ওয়ে টু ইউ ট্রেডিং প্রাইভেট লিমিটেডের জব্দ করা ১০টি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার দুদকের এক আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ইউনিগেট ওয়ের পক্ষে ছিলেন প্রাক্তন বিচারপতি ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ইউনিগেট ওয়ের বিরুদ্ধে ৩৬ কোটি ৭০ লাখ ৪৪ হাজার ৭৩৪ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ২০১০ সালের ১৮ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ করা হয়, দুটি অ্যাকাউন্টের মাধ্যমে এই মানিলন্ডারিং করা হয়েছে। সোস্যাল ইসলামী ব্যাংকের গুলশান শাখা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের (ইসলামী ব্যাংকিং শাখা) গুলশান শাখায় কোম্পানির ওই দুটি অ্যাকাউন্ট দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জব্দের আদেশ দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-১। এরপর দুদকের আবেদনে ওই কোম্পানির আরো ১০টি অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন একই আদালত।

এই আদেশের বিরুদ্ধে একই আদালতে ইউনিগেট ওয়ে কোম্পানি  আবেদন করলে ২০১১ সালের ২৭ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত ১০টি অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দেন।

অ্যাকাউন্ট খুলে দিতে বিশেষ জজ আদালতের ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। সেই আবেদনের ওপর শুনানি শেষে ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট তা খারিজ করে দেন। হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। একই বছরের ১৪ আগস্ট আপিল বিভাগের চেম্বার জজ এক নির্দেশে নিম্ন আদালতের আদেশের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে দুদকের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি শেষে দুদকের সেই আবেদন নিষ্পত্তি করে বিশেষ জজ আদালতকে ওই ১০টি অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ইউনিগেট ওয়ের ১০ অ্যাকাউন্ট খুলে দিতে নির্দেশ !

আপডেট সময় : ০৫:২০:১২ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭