সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

রাজীব গান্ধী ৮ দিনের রিমান্ডে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৪:৪০ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে (৩০) আট দিনের রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল শনিবার ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির গতকাল শনিবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রাজিব গান্ধীকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করে।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান, রাজিব নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডারের দায়িত্ব পালন করতেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ড, কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যাকাণ্ডসহ ২২টি জঙ্গি হামলার ঘটনায় সে সন্দেহভাজন আসামি।

রাজিব গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মৃত ওসমান আলী মন্ডলের ছেলে বলে তিনি জানান। রাজিব পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হলি আর্টিজান হামলার কথা স্বীকার করেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রাজীব গান্ধী ৮ দিনের রিমান্ডে !

আপডেট সময় : ১২:২৪:৪০ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭