বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মিনারেল ঘাটতিতে বড় রোগের সম্ভাবনা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০০:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট এই তিনটে বিষয় শুধু মাথায় রাখলেই চলবে না। এই তিনটের পাশাপাশি শরীরের দরকার সঠিক পরিমাণে ভিটামিন ও কিছু খনিজ পদার্থ।

জেনে নিন কোন কোন খাবারে থাকে কোন কোন খনিজ?

ক্যালসিয়াম- হাড় শক্ত রাখার জন্য আমাদের শরীরে রোজ দরকার হয় প্রায় ৮০০ মিলিগ্রাম ক্যালসিয়াম। যা আমাদের হাড় ও দাঁত শক্ত রাখে। দুধ ও দুগ্ধজাত খাবারে ক্যালসিয়ামের প্রাচুর্য রয়েছে। এছাড়াও ডুমুর, আঙুর, বিভিন্ন সবুজ সবজি, তরমুজ, বিটরুট, মাছ ও তিলে ক্যালসিয়াম রয়েছে।

আয়রন- অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ যার পরিমাণ রক্তে সঠিক না থাকলেই নয়, তা হল আয়রন। আমাদের প্রতিদিন ১০ মিলিগ্রাম আয়রন প্রয়োজন হয় শরীরে। আয়রনের ঘাটতি হলে কোষেরা অক্সিজেন গ্রহণ করতে পারে না ফলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আয়রনের ঘাটতিতে রক্তাল্পতাও হয়ে থাকে। থোড়, ডুমুর, সয়াবিন, খেজুর, বেদানা, আম ও ডিমে প্রচুর পরিমাণে আয়রন থাকে।
সোডিয়াম- শরীরে সোডিয়ামের ঘাটতির ফলে আপনার স্মৃতি লোপ পেতে পারে। শুধু তাই নয়, সোডিয়ামের অভাবে শরীরের বৃদ্ধির গতি কমে যেতে পারে, এমনকী মাংসপেশী দুর্বল হয়ে পড়ার সম্ভাবনাও প্রবল। নুনে সবচেয়ে বেশি পরিমাণে সোডিয়াম থাকে। এছাড়াও দুধ, গাজর, ডিম, মাংস ও মাছে সোডিয়াম পাওয়া যায়।
পটাশিয়াম- কার্বোহাইড্রেট ও প্রোটিনের হজমের জন্য পটাশিয়াম খুবই জরুরি। শুধু তাই নয়, এটি রক্তের পিএইচ লেভেল ঠিক রাখে। পটাশিয়ামের অভাবে মাংসপেশী দুর্বল হয়ে পড়তে পারে, প্রজনন ক্ষমতা কমে যেতে পারে এমনকী হৃদরোগেরও সম্ভাবনা থাকে। আমাদের শরীরে রোজ ২৫০০ মিলিগ্রাম পটাশিয়ামের প্রয়োজন হয়। তাজা ফল, রসুন, দুধ, মুলো, আলু ও মাংসে পটাশিয়ামের আধিক্য থাকে।
ফসফরাস- রক্তে পিএইচ মাত্রা সঠিক রাখতে দরকার ফসফরাসের। ক্যালসিয়ামের মতোই শরীরে এর প্রয়োজন প্রতিদিন ৮০০ মিলিগ্রাম। ফসফরাসের ঘাটতি পড়লে তা যেমন দাঁত দুর্বল করে, তেমনই ওজনও কমিয়ে দিতে পারে। দুধ, পনির, খেজুর, সয়াবিন, গাজর, মাছ ও মাংসে ফসফরাসে আধিক্য রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিনারেল ঘাটতিতে বড় রোগের সম্ভাবনা !

আপডেট সময় : ০১:০০:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭