বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মাত্র ১০ সেকেন্ডে ক্যান্সার সনাক্ত !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৯:০৩ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন একটি কলম তৈরি করেছেন যা সার্জারির সময় মাত্র ১০ সেকেন্ডের মধ্যে ক্যান্সার আক্রান্ত কোষকে সনাক্ত করতে সক্ষম। টিউমারকে পুরোপুরি নির্মূল করতে কোন টিস্যুগুলো কাটা উচিত তা দ্রুত নির্ধারণ করার জন্য এই কলম ব্যবহার করা যেতে পারে।

‘মাসস্পেক পেন’ নামে পরিচিত এই যন্ত্রটি অবশ্য এখনও পুরোপুরি তৈরি নয়। এখনও এতে কিছু ত্রুটি রয়েছে। তবে এটি বর্তমানে প্রায় ৯৬ শতাংশ নির্ভুলভাবে ক্যান্সার আক্রান্ত কোষ ও সুস্থ কোষের মধ্যে পার্থক্য করতে পারে।

‘মাসস্পেক পেন’ তৈরির সঙ্গে জড়িত টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটি চলতি সপ্তাহে ইউরোপের এক বিজ্ঞান সাময়িকীকে জানায়, আগামী বছরের শুরুতে এই কলমটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে পারে।

বর্তমানে এ কাজে একজন সার্জেনকে বিশ্লেষণের জন্য কোষের নমুনা একটি ল্যাবে পাঠাতে হয়। ল্যাবে পরীক্ষার ফল পেতে অনেক সময় লেগে যায়। তবে সার্জারির সময় টিস্যু হিমায়িত করেও বিশ্লেষণ করা যায়, এতে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট।

তবে এই কলমটি উদ্ভাবনের ফলে ১০ কিংবা ১৫ মিনিটও নয়, মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হবে। এই ক্ষেত্রে দ্রুততর কিন্তু নির্ভুল টুলস অনুসন্ধানের অভিপ্রায়েই গবেষকরা এই হ্যান্ডহেল্ড কলম তৈরি করেছেন । প্রক্রিয়াটি সম্পন্ন করতে অল্প পরিমাণ জলের প্রয়োজন হয়।

গবেষকরা ২৫ জন ক্যান্সার আক্রান্ত স্তন, ফুসফুস, থাইরয়েড ও ডিম্বাশয়ের টিস্যুর পাশাপাশি ভালো টিস্যুর নমুনা কলম দিয়ে পরীক্ষা করেন। এতে কলমটি (৯৬ শতাংশ সময়) সঠিক ফল দেয়। গবেষকরা ২০১৮ সালেই এটির ব্যবহার শুরু করতে চান। এখন দেখার কত দ্রুত তারা এর ব্যবহার শুরু করতে পারেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মাত্র ১০ সেকেন্ডে ক্যান্সার সনাক্ত !

আপডেট সময় : ১২:৫৯:০৩ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭