রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

পাল্টা হামলার ডাক লাদেন পুত্রের!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭
  • ৮৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মৃত্যুর ৫ বছর পরেও এখনও আতঙ্কের নাম ওসামা বিন লাদেন। নতুন করে লাদেনের জন্য ফের রাতের ঘুম হারাম হয়ে গেছে মার্কিন গোয়েন্দাদের। তবে সরাসরি ওসামা বিন লাদেন নয়, এবার গোয়েন্দাদের নজর তার ছেলে হামজা বিন লাদেনের দিকে।

মার্কিন গোয়েন্দারা গত বৃহস্পতিবার রাতে কুড়ি বছরের যুবক  হামজা বিন লাদেন সম্পর্কে নতুন করে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, মৃত ওসামা বিন লাদেনের স্মৃতি নতুন করে উস্কে দিয়ে আল কায়দা জঙ্গিদের একজোট হতে বলেছেন হামজা।

২০১৫ সালে আগস্ট মাসে আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহারি জানিয়েছিল, আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নিতে সন্ত্রাসবাদী কার্যকলাপে যোগদান করেছে হামজা। তারপর থেকেই লাদেনপুত্রের দিকে নজর রাখছিলেন মার্কিন গোয়েন্দারা।

এদকে মূল ঘাঁটি ইরাকে দেশটির সেনাদের আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে আরেক সন্ত্রাসবাদী সংস্থা আইএস। মূলত তাদের দাপটেই কিছুটা প্রচারের আলো থেকে এতদিন সরে গিয়েছিল আল কায়দা। এখন মার্কিন গোয়েন্দাদের ধারণা, এই পরিবর্তিত পরিস্থিতিতে ফের নিজেদের তুলে আনতে চাইছে আল কায়দা।

নিজেদের ভাবাবেগ উস্কে দিতে আল কায়দার মুখ হিসাবে দেখাতে চাইছে হামজাকে। একটি অডিও বার্তায় পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার আবেদন জানিয়েছে হামজা। ‘‌লোন উলফ অ্যাটাক’‌ অর্থাৎ কোনও জনবহুল জায়গায় জঙ্গিদের একা আত্মঘাতী আক্রমণ চালানোর পরামর্শও দিয়েছে সে।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

পাল্টা হামলার ডাক লাদেন পুত্রের!

আপডেট সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭