রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ভারতে পাচার হওয়া ১২ নারী শিগগিরই দেশে ফিরছেন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৩:২০ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭
  • ৮৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের মুম্বাইয়ে পাচার হওয়া ১২জন নারী শিগগিরই বাংলাদেশে ফিরছেন। দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের ব্যবস্থা গ্রহণের প্রেক্ষিতে ভারতের মুম্বাইয়ের ‘স্টেট হোম ফর ওমেন’-এ বন্দীবস্থায় থাকা এই নারীরা শিগগিরই বাংলাদেশে ফিরেছেন।

দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার কনস্যুলার ডিআইজি মোশাররফ হোসেন জানান, নারী পাচারকারীরা প্রলোভন দেখিয়ে এ বাংলাদেশি নারীদের ভারতে নিয়ে আসে। পরে পুলিশের হাতে ধরা পড়ে প্রায় এক বছর হলো তাদের ঠাঁই হয় মুম্বাই-এর ‘গভার্নমেন্ট স্টেট হোম অব ওমেন’-এ।

বিষয়টি দুতাবাসের নজরে আসার পর তিনি মুম্বাইয়ে গিয়ে সরেজমিনে তদন্ত করে দেখেন। এরপর আটক ১২ বাংলাদেশি নারীর নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে তাদের বাংলাদেশে ফিরে যাওয়ার জন্যে বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে। আটক নারীদের সকলের বয়সই ২০-এর কোঠায়।

মুম্বাই-এর গভার্নমেন্ট স্টেট হোম ফর ওমেন-এর সুপারেনটেন্ডেন্ট ভরসা পাতিল জানান, দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে ১২ বাংলাদেশি নারীর অনুকূলে ইস্যু করা ট্রাভেল পারমিট তারা পেয়েছেন। শিগগিরই এ মেয়েরা দেশে ফিরে যেতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ভারতে পাচার হওয়া ১২ নারী শিগগিরই দেশে ফিরছেন !

আপডেট সময় : ১২:০৩:২০ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭