সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

নিউ ইয়র্কে ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০০:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭
  • ৮৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে আহত হয়েছে শতাধিক লোক।
স্থানীয় সময় বুধবার লং আইল্যান্ড রেল রোডের ট্রেনটি ব্রুকলিন স্টেশনে একটি বাম্পিং ব্লকে আঘাত করে লাইনচ্যুত হয়।

নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো জানিয়েছেন, ট্রেনটি ফার রকওয়ের কুইন্স এলাকা থেকে আসছিল। এটি সময়মতো থামাতে ব্যর্থ হয়ে বাম্পারে গিয়ে আঘাত করে। তবে ট্রেনটির গতি খুবই কম ছিল।

ঘটনার পরপরই সেখানে জরুরি বিভাগের কর্মীরা ছুটে আসেন। ঘটনাস্থলে দমকল বাহিনীর উপসহকারী প্রধান ড্যান ডনোহিউ সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে কারো অবস্থাই আশঙ্কাজনক নয়। তবে ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউ ইয়র্কের দমকল কর্তৃপক্ষ তাদের টুইটার পেজে জানিয়েছে, ট্রেন লাইনচ্যুত হওয়ায় ১০৩ জন আহত হয়েছে। এ ঘটনার সময় ট্রেনটিতে ৬০০ থেকে ৭০০ যাত্রী ছিলেন।
সময়মতো ট্রেন থামাতে না পারায় এ দুর্ঘটনার জন্য ট্রেনচালক অভিযুক্ত হতে পারেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক !

আপডেট সময় : ০১:০০:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭