রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যাবে ক্লিনটন পরিবার!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৩ অপরাহ্ণ, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭
  • ৮৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বিল ও হিলারি ক্লিনটন। বুধবার গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।

গত বছর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করেন হিলারি। কিন্তু চূড়ান্ত ভোটে তিনি হেরে যান।

নির্বাচনে ট্রাম্পের প্রকাশ্য বিরোধিতায় মেতেছিলেন জর্জ ডব্লিউ বুশ। দলীয় প্রার্থী হওয়ায় নির্বাচনে ট্রাম্পকে ভোট দিতে হবে তাই তিনি নিজের ভোটাধিকার ক্ষমতাই প্রয়োগ করেননি। সম্প্রতি আমেরিকার সাবেক এ প্রেসিডেন্ট ঘোষণা দেন, তিনি সাবেক ফার্স্ট লেডি লরা বুশকে নিয়ে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।

এরপরপরই ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেয়ার ঘোষণা দেয় ক্লিনটন পরিবার। নির্বাচনী প্রচার প্রচারণায় ট্রাম্পের সঙ্গে হিলারির সম্পর্ক তিক্ত আকার ধারণ করে। নভেম্বর ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর জনসমক্ষেও খুব একটা আসতেন না হিলারি। তাই ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে তিনি আসবেন কী না- তা নিয়ে গুঞ্জন শুরু হয়।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্টদের সপরিবারে হাজির থাকা অনেক আগ থেকেই রেওয়াজে পরিণত হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ঘোষণা দিয়েছেন, ট্রাম্পের অভিষেকে সস্ত্রীক হাজির থাকার পরিকল্পনা আছে তার। তবে অসুস্থতাজনিত কারণে সাবেক প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ (৯২) ও তার স্ত্রী বারবারা এতে আসবেন না বলে জানিয়েছেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যাবে ক্লিনটন পরিবার!

আপডেট সময় : ০৬:৪৩:৫৩ অপরাহ্ণ, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭