রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম নয়’

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৮:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭
  • ৮৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম নয়। আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে এমন কোনো পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া তৈরি করতে পারবে না। গতকাল এক টুইট বার্তায় তিনি এ কথা জানান।

ট্রাম্প আরো জানান, উত্তর কোরিয়া দাবি করছে, আমেরিকার অংশ বিশেষে আঘাত হানতে পারে- এমন পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরির শেষ পর্যায়ে রয়েছে তারা। বাস্তবে উত্তর কোরিয়া তা করতে সক্ষম নয়।

উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবি’র পরীক্ষা চালানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দেশটির নেতা জিম জং-উন দাবি করার পর এ কথা বললেন ট্রাম্প। টেলিভিশনে দেয়া নববর্ষের বার্তায় কিম আরো বলেছিলেন, উত্তর কোরিয়া নিজ সামরিক সক্ষমতা বাড়ানোর তৎপরতা অব্যাহত রাখবে। প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকা নিয়মিত সামরিক মহড়া বন্ধ না করা পর্যন্ত সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম নয়’

আপডেট সময় : ০১:৫৮:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭