রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

যেখানে পা সহ মাছ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১১:২৮ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুষ্প্রাপ্যতার কারণে ‘ফ্রগফিশ’ মাছ যতো না বিখ্যাত, তার চেয়ে বেশি বিখ্যাত ছদ্মবেশী ক্ষমতার কারণে। নিজেকে রক্ষা কিংবা শিকার ধরার জন্য এই মাছ কখনও পাথরের মতো, কখনও শ্যাওলার মতো, বালির ঢিবির মতো কিংবা অন্যান্য রূপ ধারণ করতে পারে। আর সে অনুযায়ী বদলাতে পারে গায়ের রং!

আশপাশের কোনো কিছুর সঙ্গে ছদ্মবেশ বা কৃত্রিম চেহারা ধারণের অবিশ্বাস্য ক্ষমতার জন্য এই মাছ ‘ছদ্মবেশী মাস্টার’ হিসেবে পরিচিত। ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়েছে, অ্যাটসুসি সাডাই নামক এক ডাইভার সম্প্রতি ফ্রগফিশের বিরল একটি ভিডিও ধারণ করেছেন। অবিশ্বাস্য ভিডিওটিতে দেখা গেছে, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের লাম্বের এলাকার সমুদ্রের পানির তলায় একটি ফ্রগফিশ হেঁটে বেড়াচ্ছে!

অ্যাটসুসি সাডাইয়ের শখ ডাইভিং। তিনি ফ্রগফিশটিকে ‘পাসহ মাছ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি দৃশ্যটি দেখে অভিভূত হন এবং ক্যামেরায় ধারণ করেন।

ফ্রগফিশ অ্যাংলার টাইপের একটি মাছ। এই মাছের আঁশ নেই। এর পরিবর্তে ত্বকে এমন ব্যবস্থা রয়েছে যে, তারা ছদ্মবেশ ধারণ করতে পারে। মুখের সাহায্যে এই মাছ তাদের আকার ১২ গুণ বেশি প্রসারিত করতে পারে। এভাবে তারা অনেক সামুদ্রিক প্রাণিকে ভয় দেখিয়ে শিকার করে।

ভিডিওটিতে একটি ফ্রগফিশকে হেঁটে বেড়াতে দেখা গেছে। এই প্রজাতির সাঁতার কাটার মতো পাখনা নেই। এর পরিবর্তে তারা বুকের পাখনাটিকে পায়ের মতো প্রসারিত করে সমুদ্রের তলদেশে হেঁটে বেড়ায়।

সাডাই গত ২০ বছর বিশ্বের বিভিন্ন ডাইভ পয়েন্টে সব মিলিয়ে ১ হাজারেরও বেশি বার ডাইভ দিয়েছেন। তিনি বলেন, ‘ফ্রগফিশ বিরল হলেও আমি তাদের আগে দেখেছি কিন্তু এভাবে হেঁটে চলাফেরা করছে এমন কোনো ফ্রগফিশ আগে দেখিনি। এটা দেখে সত্যিই আমি আশ্চর্য হয়েছি।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

যেখানে পা সহ মাছ !

আপডেট সময় : ০১:১১:২৮ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭