রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ভালোবেসে বাবার সম্পত্তি ছেড়ে ‘ফুটপাতে’ যে রাজকন্যা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২২:৪৯ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাবা মালয়েশিয়ার অন্যতম ধনী ব্যক্তি। জন্মের পর থেকেই তিনিও বিলাসবহুল জীবন ভোগ করে আসছেন।

চাইলে কোটিপতির ঘরেই পরবর্তী ঠিকানা করে নিতে পারতেন। কিন্তু ভালোবাসার জন্য সাধারণ এক ছেলের হাত ধরে ‘রাজপ্রাসাদ’ ছাড়লেন রাজকন্যা অ্যাঞ্জেলাইন ফ্রান্সিস খু। বলতে মহল ছেড়ে চলে এলেন ‘ফুটপাতে’। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ওয়েলসে।

মালয়েশিয়ার জন্ম হলেও ২০০১ সালে পড়াশোনার জন্য ইংল্যান্ডে পাড়ি দেন খু। ২০০৮ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করার সময়ই জেদিদিহ ফ্রান্সিস নামে এক যুবকের সঙ্গে তার পরিচয়। এরপর ধীরে ধীরে প্রেম। ফ্রান্সিসের জন্ম ক্যারিবিয়ানে। তিনি পেমব্রোক কলেজের ডেটা বিষয়ক গবেষক।

কিন্তু তার কোটিপতি বাবা যে এই সম্পর্ক মেনে নিবেন না ভালো করেই জানতেন খু। তা সত্ত্বেও তাঁদের সম্পর্কের কথা বাবাকে জানান। ক্ষুব্ধ বাবা না বলতে সময় নেননি। ফলে খু-য়ের সামনে দুটি রাস্তা খোলা ছিল। এক, ফ্রান্সিসকে ভুলে যাওয়া আর দুই, বাবার বিরুদ্ধে গিয়ে তাঁকে বিয়ে করা। কিন্তু বাবার বিরুদ্ধে যাওয়াটা মোটেই সহজ ছিল না। কারণ সেক্ষেত্রে বিসর্জন দিতে হত তাঁর এত দিনের অভ্যাসকে। বিসর্জন দিতে হত তাঁর বিলাসবহুল জীবনকে। খু সেটাই করলেন। ফ্রান্সিসের ভালবাসার সঙ্গে যে আর কোনোসম্পদের তুলনা করা যায় না, সেটা বুঝিয়ে দিলেন। প্রাসাদ, সম্পত্তি সমস্ত ছেড়ে হাত ধরে নিলেন ফ্রান্সিসের।

সম্প্রতি তাঁরা বিয়ে করেছেন। বন্ধুবান্ধবসহ মোট ৩০ জনকে নিয়ে পেমব্রোক কলেজ ক্যাম্পাসেই এই বিয়ের অনুষ্ঠান হয়। নব দম্পতি বর্তমানে কলেজের লজে থাকেন। পড়াশুনার পাশাপাশি একটা চাকরিও খুঁজছেন খু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ভালোবেসে বাবার সম্পত্তি ছেড়ে ‘ফুটপাতে’ যে রাজকন্যা !

আপডেট সময় : ১২:২২:৪৯ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭