রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

যে স্কুলে ‘ভূত আতঙ্ক’, অসুস্থ ছাত্রীরা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৩:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্কুলে ভূত আতঙ্কে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন ছাত্রীরা। এমনকী স্কুলের টয়লেটে যেতেও ভয় পাচ্ছেন তারা। ভারতের বাঁকুড়ার কোতলপুরের একটি স্কুলে এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলের টয়লেটে ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে বলে ছাত্রীরা জানাচ্ছিলেন। কেউ কেউ স্কুলের টয়লেটে গলা কাটা দেহ, এমনকী রক্তও দেখতে পেয়েছেন। অার এই আতঙ্কে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন শম্পা নামে এক ছাত্রী।

ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, প্যানিক অ্যাটাকের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন নবম শ্রেণির ওই ছাত্রী। এদিকে প্রত্যন্ত অঞ্চলে এহেন আতঙ্কে ওঝারও দ্বারস্থ হন মেয়েটির বাবা। ওই ওঝাই শম্পার বাবাকে জানান, স্কুলের টয়লেটে অশরীরী আছে। মেয়ে সেই কারণেই অসুস্থ হয়েছেন।

এই কথা ছড়িয়ে পড়লে ছাত্রীদের মধ্যে তো বটেই, অভিভাবকদের মধ্যেও তীব্র আতঙ্ক দেখা যায়। এর জেরে একাধিক ছাত্রী জানান, স্কুলের টয়লেটে যেতেই ভয় করছে তাদের। গেলেই অসুস্থ হয়ে পড়বে বলেও আতঙ্কে আছেন ছাত্রীরা।

খবর পেয়ে স্কুলে আসেন স্থানীয় বিজ্ঞান মঞ্চের সদস্যরা। কুসংস্কারের জেরেই এই আতঙ্ক ছড়াচ্ছে বলে জানান তারা। এর নেপথ্যে অন্য কোনো ভিত্তি থাকতে পারে না বলে মনে করেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। গুজবের জেরেই এই আতঙ্ক ছড়িয়েছে বলে মনে করা হলেও এর সঙ্গে কোনো অসামাজিক কাজের চক্র জড়িয়ে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র : এবেলা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

যে স্কুলে ‘ভূত আতঙ্ক’, অসুস্থ ছাত্রীরা !

আপডেট সময় : ১২:০৩:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭