মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৯:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইরানের ওপর প্রতিক্রিয়াশীল রাষ্ট্রগুলি কোন রকমের আগ্রাসন চালালে জবাবে অবশ্যই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এমনটাই জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদস্তান।

কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়, ইরানের একটি বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্প্রতি সিরিয়ায় আইএস ঘাঁটি ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তা ওই নিশ্চিত জবাবেরই অংশ। এই সময় তিনি সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেন। তিনি বলেন, সিরিয়ার দেইর আয-যোরে আইএসের ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে তাদের জন্য জবাব যারা ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর ‘দিবাস্বপ্ন’ দেখে।

জেনারেল পুরদস্তান আরো বলেন, বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলা সেইসব প্রতিক্রিয়াশীল দেশগুলোর জন্যও জবাব যারা আইএসের বিরুদ্ধে লড়াইয়ের মিথ্যা দাবি করে আসছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সত্যিকার লড়াইয়ের ইচ্ছা ও চিত্র দুটোই ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন। তিনি জানান, ইরানের অন্য বাহিনীগুলোর পাশাপাশি সেনাবাহিনীও শত্রুর যেকোনও ভুল পদক্ষেপের নিশ্চিত ও কঠিন জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান !

আপডেট সময় : ১১:০৯:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭