মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে ৬৮৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩১:১৯ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৬৮৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

যেখানে ১ লাখ ৩৬ হাজার ৮০০ শলাকা সিগারেট রয়েছে। সিগারেটগুলো ইউএসএর ৩০৩ ব্র্যান্ডের। এসব পণ্যের শুল্ক করসহ মূল্য প্রায় ৫৪ লাখ ৭২ হাজার টাকা।

গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে ওই সিগারেট জব্দ করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, কুয়েত থেকে আগত চট্টগ্রামের আনোয়ারা এলাকার বাসিন্দা বেল্লাল উদ্দিন ও দুবাই থেকে আগত চট্টগ্রামের সাতকানিয়ার মো. রুবেলের কাছ থেকে এগুলো জব্দ করা হয়। মোট ছয়টি লাগেজ থেকে ১ লাখ ৩৬ হাজার ৮০০ শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট ৬৮৪টি কার্টনে পাওয়া যায়। এসব সিগারেট ইউএসএর ৩০৩ ব্র্যান্ডের।

আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। কিন্তু সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই সতর্কীকরণ লেখা ছাড়াই এসব সিগারেট আনা হয়েছে। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

শাহজালাল বিমানবন্দরে ৬৮৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ !

আপডেট সময় : ১১:৩১:১৯ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭