রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

পাকিস্তানের হাইওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১২৩

  • আপডেট সময় : ০৭:৪৩:৫৩ অপরাহ্ণ, রবিবার, ২৫ জুন ২০১৭
  • ৮৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাকিস্তানে তেলের ট্যাংকারে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২৩। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি এই খবর নিশ্চিত করেছে।

রবিবার সকালে পাকিস্তানের বাহাওয়ালপুরের আহমেদপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আরও অন্তত ৪০ জন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। তাদের বাহাওয়াল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধারকারী দলের ডিরেক্টর জেনারেল ড. রিজওয়ান নাসির জানিয়েছেন, বেশির ভাগ মানুষেরই শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্যাংকার উল্টে যাওয়ায় তেল লিক হচ্ছিল। সেই তেল সংগ্রহ করতে ছুটে আসেন অনেকে। এদের মধ্যে কেউ সিগারেট খাওয়ায়, সেখান থেকেই আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

পাকিস্তানের হাইওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১২৩

আপডেট সময় : ০৭:৪৩:৫৩ অপরাহ্ণ, রবিবার, ২৫ জুন ২০১৭