মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নতুন রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৬:১৫ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ জুন ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়া-আমেরিকা ইস্যুতে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। একের পর এক হুমকির পাশাপাশি চলছে নতুন নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। আর তারই ধারাবাহিকতায় এবার উত্তর কোরিয়া নতুন এক ধরনের রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। তারা বলছে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার জন্য সম্ভাব্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

এ ব্যাপারে কয়েকটি সংবাদমাধ্যমে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবার ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ইঞ্জিন উন্নয়নের প্রথম ধাপের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তবে তারা এ ধরণের ক্ষেপণাস্ত্র তৈরির কতটুকু কাছাকাছি রয়েছে তা বোঝা খুবই কঠিন।

এছাড়া এ প্রসঙ্গে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক উচ্চবিলাসী এসব পদক্ষেপের ফলে আবারো ওয়াশিংটন-পিয়ংইয়ং এর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছুতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনও এই ইস্যুটিকে ব্যাপক অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক গোষ্ঠীর নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে একের পর এক পরীক্ষা চালিয়েই যাচ্ছে উত্তর কোরিয়া। অন্যদিকে, কিমকে জবাব দিতে কোরীয় উপদ্বীপে পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে মার্কিন রণতরী।

সূত্র: বিবিসি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

নতুন রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া !

আপডেট সময় : ১১:১৬:১৫ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ জুন ২০১৭