মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জার্মানির রাস্তায় একদল মুসলিম !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৯:২১ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সন্ত্রাসবাদের বিরুদ্ধে পথে নামল একদল মুসলিম। জার্মানির রাস্তায় শান্তি মিছিলে হাঁটলেন একদল মুসলিম। আইএস জঙ্গিদের বিরুদ্ধে হাঁটার সিদ্ধান্ত নেন তারা। ইসলামের নামে সন্ত্রাস চলবে না। এমন মন্ত্র নিয়েই পথে নামেন তারা। কিছুদিনের মধ্যেই আরও বড় একটি শান্তি মিছিল বের করবে। এই প্রতিবাদের নাম দেওয়া হয়েছিল ‘রমজান মার্চ অফ পিস’। সেখানে কয়েক হাজার মানুষ যোগ দেবেন বলে জানা গেছে। মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকেই একের পর এক অ্যাটাক হয়ে চলেছে। সেইজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পবিত্র রমজান চলাকালীন ইউরোপ ও আমেরিকায় হামলার ডাক দিয়েছে আইএস৷ সেই হুঁশিয়ারি দিয়ে ইতিমধ্যে একটি অডিও টেপও অনলাইনে ছড়িয়ে দিয়েছে তারা৷ সেখানে তাদের মুখপাত্র আবু আল-হাসান আল-মুহাজের-কে আরবি ভাষায় দিতে শোনা গিয়েছে এই হুঁশিয়ারী৷ দু’সপ্তাহ আগে ইরানে চালান হামলার কথাও উল্লেখ রয়েছে এই অডিও টেপে। ইউরোপ, আমেরিকার পাশাপাশি আইএসের নিশানা থেকে বাদ পড়েনি রাশিয়া ও অস্ট্রেলিয়াও। ইতিমধ্যে রমজান চলাকালীন বেশকিছু দেশে হামলা চালিয়েছে আইএস। ব্রিটেন, মিশর, ইরান ও ফিলিপিন্স রয়েছে এর তালিকায়৷ইরানের বুকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় নাশকতা ঘটানো হয়েছিল। চার বন্দুকবাজ হামলা চালিয়েছে ইরানের জাতীয় আইনসভা মজলিশে।

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জার্মানির রাস্তায় একদল মুসলিম !

আপডেট সময় : ০১:৪৯:২১ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭