বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

জেনে নিন অকালে দাঁত পড়ার কারণ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১২:৫২ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন ক’জন? যখন তা একের পর এক বিনা নোটিসে পড়তে শুরু করে, তখনই মানুষের দাঁতের ডাক্তারের কথা মনে পড়ে। হোমিওপ্যাথি থেকে অ্যালোপ্যাথি, কোনো কিছুই বাদ যায় না তখন। কিন্তু এখন? এখনো তো দাঁতের যত্ন প্রয়োজন। তাহলেই তো শরীরের এই গুরুত্বপূর্ণ সম্পদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। আর নিজের দাঁত কটি সুরক্ষিত রাখার জন্য কী করবেন?

দাঁত মাজবেন, খাবার খাওয়ার পর ভালো করে মুখ ধুবেন আর নিজের মনটি অবশ্যই ভালো রাখবেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনার মন ভালো থাকলে সুন্দর দাঁতগুলিও থাকবে অক্ষত। আর যদি মন ভালো না থাকে এবং আপনি নিয়মিত মানসিক অবসাদের সমস্যায় ভোগেন, তাহলে অকালেই প্রিয় দাঁতগুলি খোয়াতে হবে। সম্প্রতি এমনই দাবি করেছেন আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ডা. ম্যাথু মেসিনা। তার দাবি, অতিরিক্ত মানসিক অবসাদ অকালে দাঁত পড়ে যাওয়ার অন্যতম কারণ।

অবশ্য এতে এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই৷ কেননা, রাতারাতি মনের অবস্থা দাঁতে প্রভাব ফেলে না। এটি দীর্ঘ সময়ের প্রক্রিয়া। ধীরে ধীরেই তা থাবা বসায় আপনার মুখগহ্বরের সবচেয়ে গুরত্বপূর্ণ অংশটিতে৷ তাহলে কী করবেন?

১. সময় থাকতেই দাঁতের যত্ন নেবেন।
২. খেয়াল রাখবেন যাতে দাঁতের গোড়াগুলিতে কালো দাগ পড়তে না শুরু করে।
৩.মাড়ি থেকে রক্তক্ষরণও অস্বাভাবিকতার লক্ষণ।
৪. দাঁত মাজতে গেলে কিংবা কোনো শক্ত খাবার খেতে গেলে যদি দাঁতে ব্যথা অনুভব করেন তাও বিপদের কারণ হতে পারে৷

এই সমস্ত লক্ষণ দেখা দিলেই অবিলম্বে ডাক্তারের কাছে যান। বিশেষজ্ঞদের পরামর্শ নিন। আর যতটা সম্ভব খুশি থাকুন। আর হাসতে থাকুন। কারণ সুস্থ শরীরের জন্য খোলা মনে হাসির কোনো বিকল্প নেই ৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

জেনে নিন অকালে দাঁত পড়ার কারণ !

আপডেট সময় : ১১:১২:৫২ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭