মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের কাহারোলে আমন বীজ খাওয়াকে কেন্দ্র করে সংর্ঘষে ১ যুবক নিহত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৩৭:১৭ অপরাহ্ণ, শনিবার, ৩ জুন ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের কাহারোলে গরু আমন বীজতলা খাওয়াকে কেন্দ্র করে সংর্ঘষে ধন্য রাম রায় (১৫) নামে ১ জনের মৃত্যু হয়েছে। ধন্য রাম রায় উপজেলার তারগাঁও ইউনিয়নের বিরলী গ্রামের মৃত নন্দী রায়ের ছেলে।
শনিবার দুপুর ১২টায় পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নিহতের মা পরণা রানী রায় জানান, শুক্রবার বিকেলে তাদের আমন বীজতলা একই ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত ফজলুর ছেলে শাহাজাহান আলীর গরু খেয়ে ফেলে। আমরা গরুটি আটক করলে শাহাজাহান আলী, তার ভাই আব্দুল জব্বার, মোঃ আবুল কালাম ও তাজুলের ছেলে আনোয়ার হোসেন (আনু) জোরপুর্বক গরুটি ছাড়িয়ে নিতে আসে। এসময় আমরা বাধা দিলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার ছেলে ধন্য রাম রায় বাধা দিলে তারা আমার ছেলেকে বেধড় পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে রাত সাড়ে ৮ টায় মারা যায়।
কাহারোল থানার ওসি (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

দিনাজপুরের কাহারোলে আমন বীজ খাওয়াকে কেন্দ্র করে সংর্ঘষে ১ যুবক নিহত

আপডেট সময় : ০৮:৩৭:১৭ অপরাহ্ণ, শনিবার, ৩ জুন ২০১৭