মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে র‌্যাব-৬’র অভিযানে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:০০:৫৯ অপরাহ্ণ, শনিবার, ৩ জুন ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  ঝিনাইদহ সদর উপজেলার মিঞাকুন্ডু কাটাখাল ব্রীজ এলাকার একটি মেহগনি বাগানের মধ্যে হতে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। শনিবার ভোরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, একটি বিদেশি দুনালা বন্দুক, একটি থ্রি নট থ্রি রাইফেল, পাঁচ রাউন্ড ত্রি নট থ্রি,রাইফেলের গুলি, তিন রাউন্ড রাবার বুলেট, একটি থ্রি নট থ্রি রাইফেলের খালি কার্তুজ ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-মাগুরার শালিখা উপজেলার থৈইপাড়া গ্রামের বিমল বিশ্বাসের ছেলে বিবাশ বিশ্বাস (৩৮), ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের মৃত নরেন্দ্রনাথ শিকদারের ছেলে তিব্বত শিকদার (৫৪), একই গ্রামের ঠাকুর সরকারের ছেলে কুমুদ সরকার (২৬) ও কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের মোকছেদ খানের ছেলে সুকানুর রহমান (৩০)।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মিঞাকুন্ডু কাটাখাল ব্রীজের কাছে একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ চার ডাকাতকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝিনাইদহে র‌্যাব-৬’র অভিযানে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ০৬:০০:৫৯ অপরাহ্ণ, শনিবার, ৩ জুন ২০১৭