মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সিংড়ায় পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মৎস্য নিধনের অভিযোগ

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:২২:৫২ অপরাহ্ণ, রবিবার, ২৮ মে ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের আগমুরশন গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগে প্রায় এক লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চাষী আসাদুল বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে শনিবার থানায় অভিযোগ করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, আগমুরসন গ্রামের মৎস্য চাষি আসাদুল,মছলেম,মোকাম্মেল,রেজাউল ও মঞ্জুয়ারা গত দুই মাস পূর্বে সুকাশ ইউনিয়ন পরিষদের মাধ্যমে লীজ নিয়ে চলতি মৌসুমে বিভিন্ন মাছের পোনা চাষ করছিল। কিন্তু বিবাদী জাকারিয়া,আব্দুল ওহাব,ইমরান,পাতা খাতুন তাদেরকে পুকুরটি লিজ নিতে ও মাছ চাষ করতে বিরত থাকতে বলে। এছাড়াও নানা প্রকার ভয়ভীতি ও হুমকি দেয়।
মৎস্য চাষি মোকাম্মেল হক জানান,গত ২৫ মে রাতে পুকুরের পাড় দিয়ে বাড়ী যাওয়ার সময় আব্দুল ওহাব ও জাকারিয়াকে পুকুরের আশে পাশে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি অন্যদের (আসাদুল,মছলেম,রেজাউল ও মঞ্জুয়ারা) জানানোর পরে সবাই মিলে পুকুরে গিয়ে পুকুরের পোনা মাছ ভেসে উঠছে ও পুকুরের পানিতে কীটনাশক গ্যাস ট্যাবলেটের কৌটা ভাসতে দেখা যায়। এ সময় প্রতিবেশি মান্নান,সিদ্দিক,হাসান সহ গ্রামবাসিদের বিষয়টি জানাই। বিবাদীগণ প্রতিহিংসার কারনে আমাদের লিজকৃত পুকুরে বিষ প্রয়োগ করে ক্ষতিসাধন করেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সিংড়া থানার এস আই আকতারুজ্জামান বলেন,অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে ওসি মহোদয়ের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে মরা মাছ ও কীটনাশকের কৌটা পুকুরে ভাসছে দেখতে পাই। তিনি জানান, তদন্ত অনুযায়ী ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সিংড়ায় পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মৎস্য নিধনের অভিযোগ

আপডেট সময় : ১০:২২:৫২ অপরাহ্ণ, রবিবার, ২৮ মে ২০১৭