মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জামায়াতের ২৫ নেতা-কর্মী রিমান্ডে !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫১:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ মে ২০১৭
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর পান্থপথ থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর সন্দেহভাজন ২৫ নেতা-কর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার শুনানি শেষে মুহাম্মদ মাজহারুল ইসলামের আদালত রিমান্ডের আদেশ দেন।

যাদের রিমান্ডে নেওয়া হয়েছে, তারা হলেন- আদনান (২৩), মেজবাহ (৪২), কবিরুল ইসলাম (৪২), তোফাজ্জল হোসেন (২৮), মো. মারুফ (৪০), জামাল উদ্দিন (৩৪), আবদুস সালাম (৫৮), হাবিবুর রহমান (৫২), মো. মুখলেছ (২৩), মোহাম্মদ আলী (২৯), মো. আনিসুর রহমান (৪৬), গোলাম মোহাম্মদ (৪৫), রাশেদুল ইসলাম (২৭), রমজান আলী (৪০), নূর হোসেন (৩৪), ওমর ফারুক (৪২), মো. সোহেল (২৫), আমিন উদ্দিন (৩৯), মতিয়ার রহমান (২৭), জাকির হোসেন (৩৪), মো. আবদুল গাফফার (৩৩), গিয়াস উদ্দীন (৫০), নাঈমুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (২৬) ও মো. জুলফিকার আলী (৫০)।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার পুলিশ ইন্সপেক্টর সোহরাব হোসেন আসামিদের আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিনের রিমান্ডের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলতাফ হোসেন বিষয়টি জানিয়েছেন। প্রসঙ্গত, রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালের পাশে একটি ভবনের অষ্টম তলায় ‘হক চেম্বার’ নামের একটি অফিস থেকে গতকাল শুক্রবার তাদের আটক করা হয় বলে জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার।

তিনি আরো জানান, এদের আটকের পাশাপাশি হক চেম্বার থেকে ১৬টি কম্পিউটার জব্দ করা হয়েছে। এখানে তারা বিভিন্ন সাইট খুলে ফেসবুক, টুইটার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রোপাগান্ডা চালাতো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

জামায়াতের ২৫ নেতা-কর্মী রিমান্ডে !

আপডেট সময় : ১০:৫১:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ মে ২০১৭