মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রাশিয়ার সঙ্গে ট্রাম্প জামাতার গোপন যোগাযোগ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৮:১৫ অপরাহ্ণ, শনিবার, ২৭ মে ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাশিয়ার সঙ্গে গোপনে যোগাযোগের অভিযোগ উঠেছে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরুদ্ধে। জানা গেছে, ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে অন্তত তিনবার গোপনে যোগাযোগ করেছিলেন তিনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে রয়টার্স।

নতুন তথ্যে জানা গেছে, গত বছর এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে অন্তত দুবার কুশনার ও রুশ রাষ্ট্রদূতের ফোনে কথা হয়েছে। এদিকে, এমন অভিযোগের পর ট্রাম্প প্রশাসনের রুশ সংযোগ নিয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তদন্তের কেন্দ্রবিন্দুতে পরিণত হন কুশনার। তবে কুশনারের বিষয়ে তদন্ত করা হলেও তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হবে কি না, তা নিশ্চিত করেননি তদন্তকারীরা।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রুশ সরকারের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। রাশিয়া অবশ্য প্রথম থেকেই ট্রাম্পের সঙ্গে রুশ সংযোগের অভিযোগটি অস্বীকার করে আসছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

রাশিয়ার সঙ্গে ট্রাম্প জামাতার গোপন যোগাযোগ !

আপডেট সময় : ০২:৩৮:১৫ অপরাহ্ণ, শনিবার, ২৭ মে ২০১৭