মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে জঙ্গী আস্তানায় অভিযান শেষ:প্রেস ব্রিফিং এ র‌্যাবের মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:০২:৩১ অপরাহ্ণ, বুধবার, ১৭ মে ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জঙ্গি আস্তানায় অভিযানে বিস্ফোরণ ঘটানো হয়েছে ২টি সুইসাইডাল ভেস্ট ও ১টি এন্টি মাইন
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানায় অভিযান শেষ ঘোষনা করেছে র‌্যাব। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং করে এ ঘোষনা দেওয়া হয়। র‌্যাবের মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান এ ঘোষনা দেন। বুধবার সকাল পৌনে ৯টা থেকে র‌্যাব এ অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে ২শ’ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ ছিল। এ অভিযানে র‌্যাবের ঢাকা থেকে মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান, পরিচালক অপারেশন লে.কর্নেল মাহমুদ, র‌্যাব ৬ এর কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়।

র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা আসার পর জঙ্গী আস্তানা থেকে উদ্ধার ২টি সুইসাইডাল ভেস্ট ও ১টি এন্টি মাইন বিস্ফোরণ ঘটানো হয়। এর পরপরই অভিযান শেষ করা হলো বলে মৌখিকভাবে ঘটনাস্থল থেকে জানানো হয়। মঙ্গলবার অভিযানে ২টি সুইসাইডাল ভেস্ট, ৫টি শক্তিশালী বোমা, ১৮টি ডিনামাইট স্টিক, বিপুল পরিমান বোমা তৈরীর ১৮৬ টি সার্কিট ও ১টি এন্টি মাইন উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাতে সেলিম ও প্রান্ত নামে দুই নিউ জেএমবি সদস্যকে র‌্যাব সদস্যরা গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক চুয়াডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। প্রথম দিকে র‌্যাব দুটি জঙ্গী আস্তানার সন্ধান পেলেও পরে অভিযান চলাকালে পর্যায়ক্রমে আরো ৩টি জঙ্গী আস্তানার সন্ধান পায়। বুধবার দুপুর পর্যন্ত ২য় দফায় এসব জঙ্গী আস্তানায় অভিযান চালিয়ে শেষ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝিনাইদহে জঙ্গী আস্তানায় অভিযান শেষ:প্রেস ব্রিফিং এ র‌্যাবের মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান

আপডেট সময় : ১১:০২:৩১ অপরাহ্ণ, বুধবার, ১৭ মে ২০১৭