বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

টিসিবির পণ্য বিক্রি শুরু !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৭:০৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৬ মে ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারদরের চেয়ে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

গতকাল সোমবার সকাল ১০টা থেকে পণ্য বিক্রি শুরু করে টিসিবি। তবে রাজধানীর অনেক জায়গাতে সকাল সাড়ে ১০টার পর পণ্য বিক্রি শুরু করতে দেখা গেছে। বিক্রয় কর্মীরা জানিয়েছেন, আজ প্রথম দিন হওয়ায় কিছুটা দেরি হয়েছে। তবে আগামীকাল থেকে এমন হবে না।

এদিকে দেশের বিভাগীয় জেলা শহরে ১৮৫টি ভ্রাম্যমাণ ট্রাক ও ২ হাজার ৮১১ জন পরিবেশক এবং ১০টি খুচরা বিক্রয়কেন্দ্রের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়েছে। এসব পণ্য বিক্রি চলবে ১৮ জুন পর্যন্ত।

রাজধানীর সচিবালয় গেট, প্রেসক্লাব, কাপ্তানবাজার, ছাপড়া মসজিদ, পলাশী মোড়, সায়েন্স ল্যাব মোড়, নিউমার্কেট, শ্যামলী-কল্যাণপুর, জিগাতলা মোড়, খামারবাড়ি-ফার্মগেট, কলমীলতা বাজার, মহাখালী, শেওড়াপাড়া, কচুক্ষেত, মিরপুর-১০ ও মিরপুর-১ নম্বর, আনসার ক্যাম্প, পাইকপাড়া, আগারগাঁও-তালতলা, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রী, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কাঁচাবাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, রামপুরা বাজার, আশকোনা হাজি ক্যাম্প, উত্তরার রাজলক্ষ্মী, মোহাম্মদপুর কাঁচাবাজার, দিলকুশা, মাদারটেক নন্দীপাড়া, কালশী মোড়সহ মোট ৩৩টি এলাকায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে বলেও জানায় টিসিবি।

এবার প্রতি কেজি চিনি (দেশি) ৫৫ টাকা, মসুর ডাল (অস্ট্রেলিয়ান মাঝারি মানের) ৮০ টাকা, ছোলা (অস্ট্রেলিয়ান) ৭০ টাকা, খেজুর ১২০ টাকা ও সয়াবিন তেল (পুষ্টি ব্র্যান্ডের) প্রতি লিটার ৮৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

জনপ্রতি চিনি চার কেজি, সয়াবিন তেল পাঁচ লিটার, মসুর ডাল তিন কেজি, ছোলা পাঁচ কেজি এবং খেজুর এক কেজি করে বিক্রি করা হচ্ছে।

টিসিবি কর্তৃপক্ষ আরো জানায়, চিনি ট্রাকপ্রতি ৩০০-৪০০ কেজি ও ডিলারপ্রতি ৫০০-৬০০ কেজি, মসুর ডাল ট্রাকপ্রতি ২৫০-৩০০ কেজি ও ডিলারপ্রতি ৩০০-৪০০ কেজি, সয়াবিন তেল ট্রাকপ্রতি ৩০০-৪০০ লিটার ও ডিলারপ্রতি ৩০০-৪০০ লিটার, ছোলা ট্রাকপ্রতি ৩০০-৪০০ ও ডিলারপ্রতি ৫০০-৬০০ কেজি এবং খেজুর ট্রাকপ্রতি ২০-৩০ কেজি সরবরাহ করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি এবং জেলা শহরে দুটি করে ট্রাক এসব পণ্য বিক্রি করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

টিসিবির পণ্য বিক্রি শুরু !

আপডেট সময় : ১১:২৭:০৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৬ মে ২০১৭