মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বেলকুচিতে আসামি ছিনিয়ে নিতে স্বজনদের হামলা কিশোর গুলিবিদ্ধ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:২৬:০২ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের বেলকুচিতে রমজান আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে স্বজনদের হামলার শিকার হয়েছে পুলিশ।

এ সময় পুলিশের পিস্তল কেড়ে নেবার চেষ্টাকালে ধস্তাধস্তির একপর্যায়ে শুভ (১৪) নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় এক উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন।

গুলিবিদ্ধ শুভ ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার আগে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান আলীকে ফেনসিডিলসহ হাতে নাতে আটক করা হয়। এ সময় তার পরিবারের লোকজন পুলিশকে ঘিরে ফেলে এবং আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে আমার কোমর থেকে পিস্তল ছিনিয়ে নেয় এবং আমাকে ও এক কনস্টেবলকে মারধর করে।

তাদের কাছ থেকে পিস্তল উদ্ধার করতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে একটি গুলি বেরিয়ে শুভ নামে ওই ছেলেটির উরু ভেদ করে বেরিয়ে যায়। এ ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ী রমজান আলীকে আটক করে থানা হেফাজতে আনা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বেলকুচিতে আসামি ছিনিয়ে নিতে স্বজনদের হামলা কিশোর গুলিবিদ্ধ

আপডেট সময় : ০৬:২৬:০২ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭