মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সাফাত-সাকিফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৮:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর বনানীতে রেইন ট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়।

এদিকে এই ধর্ষণের ঘটনার তদন্ত সঠিকভাবে করার জন্য চার সদস্যের তদন্ত সহায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। কৃষ্ণপদ রায় বলেন, বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনার সঠিক তদন্তে চার সদস্যের তদন্ত সহায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনারসহ (ক্রাইম ও ইনভেস্টিগেশন) তিনজন।

তিনি বলেন, বিলম্বে রুজু হওয়ার কারণে মামলা যেন সঠিক পথে এগোয়, আমরা যেন তথ্যপ্রমাণসহ আদালতে প্রতিবেদন পেশ করতে পারি সে লক্ষ্যে ডিএমপি কমিশনারের নির্দেশে এই তদন্ত সহায়ক কমিটি গঠন করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের নির্দেশে পুলিশ সদর দপ্তরের একটি দল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেট থেকে সাফাত আহমেদ ও তার সহযোগী সাদমান সাকিফকে গ্রেপ্তার করে। পরে তাদের নিয়ে ঢাকায় নিয়ে আসে দলটি। তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে রাখা হয়েছে।

কৃষ্ণপদ রায় বলেন, এ মামলায় আসামিদের ধরতে চারটি দল কাজ করছে। এগুলো হলো পুলিশ হেডকোয়ার্টাসের একটি দল, ডিবির একটি দল, বনানী থানার একটি দল ও উইমেন সাপোর্ট ডিপার্টমেন্টের একটি দল। এই দলগুলো আসামিদের ধরতে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালায়।
তিনি বলেন, সাফাত-সাকিফকে গ্রেপ্তার করা হলেও অভিযান শেষ হয়নি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সাফাত-সাকিফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে !

আপডেট সময় : ১১:২৮:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭