মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের সেই‘জঙ্গি’শামীমের ১০ দিনের রিমান্ড

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫৯:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
  • ৮০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ   জঙ্গি সন্দেহে ঝিনাইদহে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। গত সোমবার ঝিনাইদহের দুটি থানায় মামলা দুটি করা হয়।ওই মামলায় মঙ্গলবার বিকেলে শামীমকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সেই সঙ্গে তাঁর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শামীম নব্য জেএমবির ঝিনাইদহ অঞ্চলের সমন্বয়ক বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহমেদ।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, শামীমের মা সুফিয়া খাতুনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ছেড়ে দেওয়া হয়েছে শামীমের বড় ভাইয়ের স্ত্রীকে।
ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গত সোমবার দায়ের করা দুই মামলার প্রথমটি করা হয় জেলার মহেশপুর থানায়।

এ মামলায় জহিরুল ও তাঁর ছেলে জসিমসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার আরেক মামলায় আসামি করা হয়েছে শামীমসহ অজ্ঞাত তিনজনকে। মিজানুর রহমান আরো বলেন, মহেশপুরের বজরাপুর গ্রামের‘জঙ্গি আস্তানা’থেকে আটক জহিরুল ও তাঁর ছেলে জসিমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝিনাইদহের সেই‘জঙ্গি’শামীমের ১০ দিনের রিমান্ড

আপডেট সময় : ১১:৫৯:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭