মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কোটচাঁদপুরে সেই দু’নারী ধর্ষণ মামলার উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে স্থায়ী বহিস্কার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫৪:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি দু’নারী ধর্ষণ মামলায় অভিযুক্ত শেখ শাহিনকে দল থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় নির্বাহী সংসদ-এর প্যাডে কেন্দ্রিয় কমিটির সভাপতি  সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হুসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিস্কার আদেশ দেয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক শেখ শাহিন (সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ, কোটচাঁদপুর উপজেলা শাখা, ঝিনাইদহ) কে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হলো।

উল্লেখ্য, গত ৫ মে রাতে কোটচাঁদপুর রেলষ্টেশনে ট্রেনের জন্য অপেক্ষামান দুই নারীকে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন ও তার ৪ সাগরেদ তাদেরকে উঠিয়ে নিয়ে নিকটবর্তী একটি বাড়িতে পালাক্রমে ধর্ষণ করে। এঘটনাটি চাউর হয়ে পড়লে বুধবার কোটচাঁদপুর থানায় ৫ জনকে আসামী করে মামলা করে ধর্ষিত নারীর একজন। অভিযোগ পেয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন তার সাগরেদ রাজু, কৃষ্ণ ও আজগরকে পুলিশ গ্রেফতার করে।

এঘটনায় কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগ শেখ শাহিনের গুনগান গেয়ে নিঃশর্ত মুক্তির দাবী করে বুধবার সংবাদ সম্মেলন করলেও রাতে ছাত্রলীগ কেন্দ্রিয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্তে ধর্ষণের দায়ে অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিনকে বহিস্কার করে। এধর্ষনের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কোটচাঁদপুরে সেই দু’নারী ধর্ষণ মামলার উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে স্থায়ী বহিস্কার

আপডেট সময় : ১১:৫৪:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭