সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শিশু সুমাইয়া অপহরণ মামলায় একজন রিমান্ডে !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩০:০৮ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু সুমাইয়া অপহরণ মামলায় মো. বিল্লাল নামে এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার এসআই রাজিবুল ইসলাম গতকাল মঙ্গলবার বিল্লালকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এদিকে আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার মামলার প্রধান আসামি বৃষ্টি ১৬৪ ধারায় অপহরণের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বীকারোক্তিতে বৃষ্টি মো. বিল্লালের নাম বলেন। সেই সূত্র ধরে পুলিশ বিল্লালকে আটক করে। গত ২৬ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর কদমতলী থানার জুরাইনের রহমতবাগ এলাকা থেকে শিশু সুমাইয়াকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জুরাইনের রহমতবাগ এলাকার দক্ষিণ দনিয়ায় কামাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভাড়াটিয়া সিরাজুল ইসলামের ঘর থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়।

গত ২ এপ্রিল কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হয় ছয় বছরের শিশু সুমাইয়া। এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়। এর পর থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

শিশু সুমাইয়া অপহরণ মামলায় একজন রিমান্ডে !

আপডেট সময় : ০২:৩০:০৮ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭