সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

এবিটির আইটি প্রধান আশফাকুর রিমান্ডে !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৭:০৮ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আইটি প্রধান আশফাকুর রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এস এম শাহরিয়ার হাসান রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশফাকুর রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিককে গ্রেপ্তার  করে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ভাটারা থেকে গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আইটি প্রধান আশফাকুর রহমান পলাতক মেজর (বরখাস্ত) জিয়ার ঘনিষ্ঠ। আশফাক দুই মাস আগে জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বলে গোয়েন্দাদের কাছে তথ্য আছে।

মনিরুল ইসলাম বলেন, আশফাক আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য ও আইটি বিশেষজ্ঞ। হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ছিল সে। বছর দেড়েক আগে সংগঠনে যুক্ত হয়ে সে সামরিক প্রশিক্ষণ নিয়েছিল। এসব কারণে মেজর (বরখাস্ত) জিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। জিয়াকে নানা ধরনের তথ্য দিত সে। জিয়া কোথায় আছে তা তার কাছ থেকে জানার চেষ্টা করা হবে।

সিটিটিসির প্রধান আরো বলেন, সে জঙ্গি সংগঠনের প্রকাশনা ও প্রচারণার দায়িত্বে ছিল। এবিটি যেসব লেখক-ব্লগারকে টার্গেট করত, আশফাক তাদের ফেসবুক আইডি হ্যাক করে সব ধরনের তথ্য সংগ্রহ করত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

এবিটির আইটি প্রধান আশফাকুর রিমান্ডে !

আপডেট সময় : ০২:২৭:০৮ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭