সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মেহেরপুরে এক নারীকে হত্যা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৩৪:৩৮ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

মাসুদ রানা মেহেরপুর প্রতিনিধি  : মেহেরপুর শহরের দিঘির পাড়ার মাঠ থেকে সোহাগী খাতুন (৫৫) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার কলাক্ষেত থেকে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে রহস্য এখনো উদঘাটন হয়নি।
নিহত সোহাগী খাতুন দিঘিরপাড়া গ্রামের রেজাউল হকের স্ত্রী। দুপুরের দিকে ওই মাঠে তিনি ছাগল চরাতে গিয়ে ছিলেন।
নিহতের ছেলে সাইদুল ইসলাম জানান, বেলা এগারটার দিকে একটি ছাগল নিয়ে মাঠে যান । বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে ওই মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, দিঘির পাড়া মাঠের একটি কলাক্ষেতে কলার গাছ ও পাতা দিয়ে মরদেহ ঢাকা ছিল। দিনের কোন এক সময় তাকে হত্যা করে লুকিয়ে রাখা হয়েছিল। তার মাথায় আঘাতের চিহ্নি রয়েছে। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত নয় পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এদিকে রাতেই দিঘিরপাড়া গ্রাম থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করেনি।
মাঠে ছাগল চরাণোর সময় কারো ক্ষেতের ফসল খাওয়া কেন্দ্র করে সোহাগীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও ধারণা করছেন নিহতের পরিবার।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে এক নারীকে হত্যা

আপডেট সময় : ০৪:৩৪:৩৮ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭