সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ঝিনাইদহে জঙ্গীর সন্ধান বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব পুলিশ !

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭
  • ৭৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী গ্রামে একটি বাড়ি জঙ্গী সন্দেহে ঘিরে রেখেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য। শুক্রবার বিকাল থেকে বাড়িটি ঘিরে উৎসুক বাড়তে থাকে। সন্ধ্যা পর্যন্ত পুলিশ অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। সন্ধ্যায় গ্রামের মোড়ে মোড়ে ঢাকা থেকে যাওয়া সোয়াট, র‌্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। সাদা পোশাকে অনেককে দেখা গেছে।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের ডিসি মহিবুল ইসলাম খান শুক্রবার সন্ধ্যায় এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পোড়াহাটি এলাকায় একটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে এমন খবরে বিকেল থেকে বাড়িটি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।

মহিবুল আরো জানান, ওই বাড়িতে প্রেসার কুকার বোমা রয়েছে বলে তাদের কাছে তথ্য আছে। তবে বাড়িটির ভেতরে কোনো জঙ্গি অবস্থান করছে কি-না সে বিষয়ে তারা এখনও নিশ্চিত নন। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান কাউন্টার টেররিজম ইউনিটের এই কর্মকর্তা।

এ খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ। জানা গেছে, পোড়াহাটি গ্রামের যে বাড়িটি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে সেটি হলো আব্দুল্লাহ ওরফে রেড়ে নামে এক নওমুসলিমের।

তিনি ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের জামায়। ঘটনাস্থলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য ছাড়াও সাংবাদিকরা উপস্থিত রয়েছেন। তবে তারা নিরাপদ দুরত্বে অবস্থান করছেন। এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েগেছে। গ্রামের কেউ রাস্তায় বের হচ্ছেন না। সাংবাদিকরা রাস্তায় ভিজে ভিজে অবস্থান করছেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে জঙ্গীর সন্ধান বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব পুলিশ !

আপডেট সময় : ০৯:৪৬:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭