সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

শৈলকুপায় স্কুল ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদে বখাটে কতৃক মহিলাকে ছুরিকাঘাত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:১৭:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  ঝিনাইদহের শৈলকুপায় স্কুল ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় স্বপ্না খাতুন নামে এক মহিলাকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলহরি ইউনিয়নের মহব্বতপুর গ্রামে। স্বপ্না ওই গ্রামের মাসুদের স্ত্রী। জানা গেছে, ভাইট রাবেয়া খাতুন মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩ ছাত্রী স্কুল থেকে বাড়ী ফিরছিল।

এ সময় মহব্বতপুর গ্রামের উসমান আলীর ছেলে সোহাগ (১৬), ভগমাননগর গ্রামের কামালের ছেলে রানা (১৮), জাকের এর ছেলে শাকিল (১৭) ও খয়বারের ছেলে মিথুন (১৬) ছ্ত্রীদের পিছু নিয়ে উত্যক্ত করে আসছিল। বিষয়টি জানতে পেরে মাসুদের স্ত্রী স্বপ্না প্রতিবাদ করলে বখাটেরা ধারালো চাকু দিয়ে তাকে আঘাত করে। এতে সে গুরুতর জখম হয়।

বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, এঘটনায় আহত স্বপ্নার স্বামী মাসুদ থানায় লিখিত অভিযোগ করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরো জানান, ঘটনার সাথে জড়িতরা পলাতক রয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শৈলকুপায় স্কুল ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদে বখাটে কতৃক মহিলাকে ছুরিকাঘাত

আপডেট সময় : ০৯:১৭:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭