মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

যে কোনো মুহূর্তে উত্তর কোরিয়াতে হামলা চালাতে পারে আমেরিকা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিরিয়ার পর এবার উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে হামলার আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে ট্রাম্পের আমেরিকা। মার্কিন নিউজ চ্যানেল এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া পরমাণু বোমা পরীক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে যদি মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করে তাহলে আগাম হামলা চালানো হবে।

মার্কিন কয়েকজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে এমনই চাঞ্চল্যকর খবর দিয়েছে এনবিসি।  এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগাম হামলা চালাতে প্রচলিত অস্ত্র ব্যবহার করবে আমেরিকা।

যদিও এর আগে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে খবরে দাবি করা হয়, উত্তর কোরিয়া সুড়ঙ্গে পরমাণু বোমা স্থাপনের কাজ শেষ করেছে এবং আগামী শনিবারের মধ্যে এ বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে পারে।

উত্তর কোরিয়ায় একটি ‘বড় ধরণের ঘটনা’ ঘটতে চলেছে বলে পিয়ংইয়ংয়ের ঘোষণাকে কেন্দ্র করে এ দাবি করা হয়।

এদিকে, ওয়াশিংটনের ৩৮ নর্থ জানিয়েছে, উত্তর কোরিয়ার পাংগি- রি পরমাণু পরীক্ষা কেন্দ্রে অস্বাভাবিক তৎপরতা চলছে। গত কয়েক সপ্তাহ ধরে এ তৎপরতা চলছে বলে জানানো হয়েছে। রাষ্ট্রসংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখনও পর্যন্ত পাঁচ দফা পরমাণু বোমা পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এ ছাড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষাও অব্যাহত রেখেছে দেশটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

যে কোনো মুহূর্তে উত্তর কোরিয়াতে হামলা চালাতে পারে আমেরিকা !

আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭