সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

৩ জঙ্গির ফাঁসির প্রস্তুতি কারাগারে মুফতি হান্নানসহ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪২:০৪ পূর্বাহ্ণ, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জঙ্গিনেতা ‘মুফতি’ আব্দুল হান্নানসহ তিন জঙ্গির প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করে দেওয়ায় দণ্ডবিধি অনুযায়ী কারাগারে তাদের ফাঁসি কার্যকরে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

দণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা তিন জনের মধ্যে হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলকে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগারে। আর দেলোয়ার হোসেন ওরফে রিপন আছেন সিলেট কেন্দ্রীয় কারাগারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছিল, রাষ্ট্রপতি নামঞ্জুর করেছে। মৃত্যুদণ্ড কার্যকর করতে জেল কোড অনুযায়ী যা করা দরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।

প্রাণভিক্ষার আবেদন নামঞ্জুর হওয়ার পর ফাঁসি কার্যকরে একটি নির্দিষ্ট সময়সীমা আছে জানিয়ে তিনি বলেন, জেলকোড অনুসারে ২১ দিনের কমে নয় এবং ২৮ দিনের ঊর্ধ্বে নয়- এ সময়সীমার মধ্যে কার্যাদেশ পালন করতে হবে। আমরা সেজন্যই অপেক্ষা করছি। আমাদের সব প্রস্তুতি রয়েছে। সব ফর্মালিটি শেষ হলেই আমরা রায় কার্যকর করবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব কিছু সময় মতো হবে। আমরা কোনো নিয়মের ব্যত্যয় ঘটাবো না। আপনারা জানেন, ২১ দিন হতে হলে কতো সময় লাগবে। আমরা প্রহর গুণছি। শেষ হলেই আপনারা দেখবেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

৩ জঙ্গির ফাঁসির প্রস্তুতি কারাগারে মুফতি হান্নানসহ !

আপডেট সময় : ১১:৪২:০৪ পূর্বাহ্ণ, সোমবার, ১০ এপ্রিল ২০১৭