সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মাছ-মুরগির খাদ্যে ট্যানারি বর্জ্য নয় : আদালত

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২২:৫৯ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মাছ ও মুরগির খাবার তৈরিতে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার শিল্প মালিকদের করা আপিল পুনরুজ্জীবিত করার আবেদন বাতিল করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন মনজিল মোরসেদ।

২০১০ সালের ২৬ জুলাই জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ বিষয়ে একটি রিট মামলা দায়ের করেছিলেন।
আবেদনে বলা হয়, ট্যানারি বর্জ্য ব্যবহার করে তৈরি করা খাদ্য মুরগি ও মাছ উভয়ের জন্যই অস্বাস্থ্যকর। এইসব অস্বাস্থ্যকর খাদ্য দিয়ে চাষ করা মুরগি ও মাছ খেলে মানুষের জন্যও মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

এরপর ২০১১ সালের ২১ জুলাই বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এক মাসের মধ্যে এ বর্জ্য ব্যবহার করে মাছ-মুরগির খাবার তৈরিকৃত কারখানা বন্ধের নির্দেশ দেন।
এর বিরুদ্ধে লিভ টু আপিল করেন এ রকম একটি কারখানা শোয়েব এন্টারপ্রাইজের মালিক গোলাম সারোয়ার। গত বছরের ৭ ডিসেম্বর তার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

এরপর ফের আবেদন পুনরুজ্জীবিত করেন গোলাম সরোয়ার। যে আবেদন রোববার বাতিল করে দেন আপিল বিভাগ।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মাছ-মুরগির খাদ্যে ট্যানারি বর্জ্য নয় : আদালত

আপডেট সময় : ১২:২২:৫৯ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭