সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যেকোনো সময় নিষিদ্ধ হবে নব্য জেএমবি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৯:৩৪ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জঙ্গি সংগঠন নব্য জেএমবিকে যেকোনো সময় নিষিদ্ধ করা হবে। এ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মনিরুল ইসলাম বলেন, ‘সিটিটিসির পক্ষ থেকে এ সংক্রান্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে। যেকোনো সময় এটি চূড়ান্ত রূপ পাবে। নব্য জেএমবি নিষিদ্ধ হলে জঙ্গিরা বেকায়দায় পড়বে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষণা করা হলে কর্মী সংগ্রহ করতে বেগ পেতে হবে তাদের। কেননা, নিষিদ্ধ সংগঠনে কেউ কাজ করতে চায় না। জঙ্গিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও সুবিধা  সুযোগ তৈরি হয়।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৩ ফেব্রুয়ারি নিষিদ্ধ হওয়া জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একটি অংশ ২০১৩ সালে ‘নব্য জেএমবি’নামে আত্মপ্রকাশ করে। সংগঠনটি মধ্যপ্রাচ্যের ইরাক ও সিরিয়ায় জিহাদি পাঠানো শুরু করে। ২০১৪ সালের ২৯ জুন ইরাক-সিরিয়ায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) খেলাফত ঘোষণার পর নব্য জেএমবি ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে বিদেশি নাগরিক, ভিন্ন মতাবলম্বী ও ভিন্ন ধর্মাবলম্বীদের টার্গেট ও হত্যা শুরু করে। গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি ২০ নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার পর নতুন করে আলোচনায় আসে সংগঠনটি। এখনো তাদের জঙ্গি কর্মকাণ্ড অব্যাহত আছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য আছে। তবে নব্য জেএমবির প্রধান সমন্বয়ক তামিম চৌধুরী ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

যেকোনো সময় নিষিদ্ধ হবে নব্য জেএমবি !

আপডেট সময় : ১২:১৯:৩৪ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭