রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

চলচ্চিত্র নির্মাণ করবে বাংলাদেশ-ভারত বঙ্গবন্ধুকে নিয়ে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩২:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের ওপর যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ করবে বাংলাদেশ ও ভারত। শনিবার বিকালে নয়াদিল্লির হায়দ্রবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দেন।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন ভারতের একজন অকৃত্রিম বন্ধু এবং একজন উঁচুমাপের নেতা। তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে আমরা রাজধানী নয়াদিল্লীর পার্ক স্ট্রীট সড়কটি বঙ্গবন্ধুর নামে নামকরণ করেছি। বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম ও ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাই আমরা যৌথ প্রযোজনায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর একটি চলচ্চিত্র নিমার্ণে সম্মত হয়েছি।

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে যৌথ প্রযোজনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি প্রামান্য চিত্র নির্মাণ করার সিদ্ধান্তের কথাও জানান মোদি।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

চলচ্চিত্র নির্মাণ করবে বাংলাদেশ-ভারত বঙ্গবন্ধুকে নিয়ে !

আপডেট সময় : ১১:৩২:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭