মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে আটককৃত ৮ জঙ্গির বিরুদ্ধে মামলা !

  • আপডেট সময় : ০১:৪১:৩২ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও কুমিল্লায় অভিযান চালিয়ে আটককৃত জঙ্গি সংগঠন জেএমবির আট সদস্যকে আসামি করে মামলা দায়ের করেছে র‌্যাব। শুক্রবার রাতে র‌্যাব-১১ এর ডিএডি মোঃ বুলু মিয়া বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে এ মামলাটি (নং ১৪, তারিখ ০৭/০৪/২০১৭) দায়ের করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবুল হোসেন এ মামলাটি তদন্ত করবেন বলে পুলিশ জানিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবুল হোসেন জানান, গ্রেফতারকৃত জঙ্গি সংগঠন জেএমবির আট সদস্যকে শনিবার  সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আমরা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তাদের কিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত র‌্যাব-১১ এর একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও কুমিল্লা এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু জিহাদী বই, বোমা তৈরির সরঞ্জাম হিসেবে তারকাটা, গান পাউডার, ডেটোনেটরসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ নিহত জঙ্গি তামিম-সারোয়ার গ্রুপের ৮ জন সক্রীয় সদসকে গ্রেফতার করে।

এরা হলেন, ঢাকার ডেমরা এলাকার মো. জামাল ওরফে রাসেল জিহাদী (৪৫), ঢাকার কদমতলী এলাকার খন্দকার আবু নাঈম ওরফে নাঈম জিহাদী (৪৯), ডেমরা এলাকার নুরুল আবছার (২৭), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার মহসিন (৫২) ও রূপগঞ্জ এলাকার জাবির হাওলাদার (২২)। পরে তাদের দেয়া তথ্য মতে কুমিল্লার গৌরিপুর এলাকা থেকে আক্তারুজ্জামান মারুফ (৩২), মাওলানা ওমর ফারুক (৩২) ও কাশেম মুন্সীকে (৩১) গ্রেফতার করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় র‌্যাব-১১ এর ব্যাটেলিয়ন সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্ণেল কামরুল হাসান গণমাধ্যমের কর্মীদের এসব তথ্য জানান। গ্রেফতারকৃত জঙ্গি সদস্যরা এমএলএম পদ্ধতিতে অনলাইন মার্কেটিং ব্যবসার আড়ালে সংগঠিত হচ্ছে বলে তারা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

নারায়ণগঞ্জে আটককৃত ৮ জঙ্গির বিরুদ্ধে মামলা !

আপডেট সময় : ০১:৪১:৩২ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭