মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বরখাস্তের আদেশ স্থগিত বুলবুল-গউছের !

  • আপডেট সময় : ০৬:১২:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র  মোসাদ্দেক হোসেন বুলবুল ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছের সাময়িক বরখাস্তের আদেশও স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গতকাল সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

আজ আদালতে বুলবুলের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল হক হেলাল। জি কে গউছের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

মেয়র পদ থেকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে আজ সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন মোসাদ্দেক হোসেন বুলবুল ও জি কে গউছ।

গত ১ এপ্রিল মেয়র বুলবুলকে বরখাস্ত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের সময়ে নাশকতার চার মামলায় পুলিশ বুলবুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর ২০১৫ সালের ৭ মে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বুলবুল। সেই রিটের পরিপ্রেক্ষিতে একই বছর ২৮মে বরখাস্তের আদেশ স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।

সেই রুলের শুনানি শেষে ২০১৬ সালের ১০ মার্চ হাইকোর্ট স্থানীয় সরকার বিভাগের আদেশ অবৈধ বলে রায় দেন।

প্রথমবার সাময়িক বরখাস্ত হওয়ার পর গত সোমবার উচ্চ আদালতের নির্দেশে আরিফুল নগর ভবনে যান। মেয়রের চেয়ারে বসতে না বসতেই তিনি ফের সাময়িকভাবে বরখাস্ত হন।

গত ২ এপ্রিল দ্বিতীয়বারের মতো বরখাস্ত হন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় গত বছরের মার্চে তাকে প্রথমবার বরখাস্ত করা হয়। দায়িত্ব ফিরে পাওয়ার ১১ দিনের মাথায় জি কে গউছকে সাময়িক বরখাস্ত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বরখাস্তের আদেশ স্থগিত বুলবুল-গউছের !

আপডেট সময় : ০৬:১২:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭