মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নব্য জেএমবি সারোয়ার-তামিম গুরুপের তিন সদস্য কারাগারে !

  • আপডেট সময় : ০৬:০৮:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নব্য জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের তিন সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্তি পুলিশ সুপার সাজ্জাত হোসেন সন্ত্রাসবিরোধী আইনে বাড্ডা থানায় দায়ের করা মামলায় এ তিন সদস্যের পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- মিজবাহ উদ্দিন (১৯), তাইবুর রহমান (১৮) এবং ফয়সাল আহমেদ সানিল (১৯)। গত ২৯ মার্চ এদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতের সংশ্লিষ্ট থানার নিবন্ধন কর্মকর্তা মাসুম খান এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাতে রাজধানীর দোহার থেকে ‘জঙ্গি’ সন্দেহে তাদেরকে আটক করে র‌্যাব।

র‌্যাবের দাবি, এক বড় ভাইয়ের মাধ্যমে ২০১৫ সালে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সঙ্গে যুক্ত হয়। মিজবাহ নবাবগঞ্জ সোনাহাজরা মাদরাসার শিক্ষার্থী। পাশাপাশি একটি মোবাইল সার্ভিসিং দোকানে মেকানিক হিসেবে কাজ করত। সে জেএমবির সশস্ত্র শাখার বিভিন্ন ধরনের ইম্প্রোভাইজড ইলেক্ট্রনিক্স ডিভাইস (আইইডি) তৈরি করতে শিখে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

নব্য জেএমবি সারোয়ার-তামিম গুরুপের তিন সদস্য কারাগারে !

আপডেট সময় : ০৬:০৮:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭