রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশালে আওয়ামী লীগের দু*র্ধর্ষ স*ন্ত্রাসী তারিকুল অ*স্ত্রসহ গ্রেপ্তার!

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫২:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
  • ৭৬২ বার পড়া হয়েছে

বরিশালের বানারীপাড়ায় পাইপগান, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযানে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তারেক উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

তথ্য নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তারিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান, ৮টি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

ওসি মজিবর জানান, এ বিষয়ে বানারীপাড়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

বরিশালে আওয়ামী লীগের দু*র্ধর্ষ স*ন্ত্রাসী তারিকুল অ*স্ত্রসহ গ্রেপ্তার!

আপডেট সময় : ০৩:৫২:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬