মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

হাজারীবাগে থাকার ট্যানারি মালিকদের আবেদন খারিজ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩৬:৫১ অপরাহ্ণ, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ঈদুল আজহা পর্যন্ত রাজধানীর হাজারীবাগে থাকতে ট্যানারি মালিকদের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে ট্যানারি কারখানার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার উপমা বিশ্বাস ও অ্যাডভোকেট স্বপ্নীল ভট্টাচার্য।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক। রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।

এর আগে গত বৃহস্পতিবার আগামী ঈদুল আজহা পর্যন্ত কার্যক্রম চালাতে রাজধানীর হাজারীবাগে থাকা ট্যানারি কারখানাগুলো সময় আবেদন করে।

গত ১২ মার্চ হাজারীবাগে থাকা ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।  গত ৬ মার্চ রাজধানীর হাজারীবাগের সব ট্যানারি  কারখানা অবিলম্বে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানি বিচ্ছিন্ন করাসহ সব সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন আদালত। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সৈয়দা রিজওয়ানা হাসান। শিল্প মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী রইস উদ্দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

হাজারীবাগে থাকার ট্যানারি মালিকদের আবেদন খারিজ !

আপডেট সময় : ০৫:৩৬:৫১ অপরাহ্ণ, বুধবার, ২৯ মার্চ ২০১৭