মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ধর্ষণ মামলার এক পলাতক আসামী গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৬:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৭৯৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব। বিজ্ঞপ্তিতে জানানো হয় গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০ টার সময় র‌্যাব-১২,সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল  সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি ফরিদুল ইসলাম  বিটকেল (১৯) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি রায়গঞ্জ থানার মীরের দেউলমুড়া গ্রামের বাদশা শেখের ছেলে ফরিদুল ইসলাম বিটকেল।

র‌্যাব আরও জানায়, গত ৩১ আগস্ট রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের নিজ বাড়িতে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে ধর্ষণ করে ফরিদুল। ধর্ষণের বিষয়টি জানার পর পরেরদিন (১ সেপ্টেম্বর) ভিকটিমের মা বাদী হয়ে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা চলমান অবস্থায় আসামি দীর্ঘদিন পলাতক ছিলো।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা নিতে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

প্রতিবন্ধী ধর্ষণ মামলার এক পলাতক আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৯:০৬:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫