মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কয়রায় যৌথবাহিনীর নিয়মিত চেকপোস্ট, আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট অভিযান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৭:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৭৮৯ বার পড়া হয়েছে
খুলনা প্রতিনিধি :ফরহাদ হোসাইন :
খুলনার কয়রা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে যৌথবাহিনীর উদ্যোগে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার বাগালি ইউনিয়নের চাঁদআলি ব্রিজ টোলপ্লাজা চত্বরে এ কার্যক্রম পরিচালিত হয়।
নৌবাহিনীর লেফটেন্যান্ট মো. আশিক আহমেদ জয় (এক্স), বিএন (পি-নং ৩৯৫৪) এর নেতৃত্বে বিভিন্ন পদবীর মোট ৮ জন নৌসদস্য অস্ত্র ও গোলাবারুদসহ একটি পূর্ণ সেকশন হিসেবে অভিযানে অংশগ্রহণ করেন। পাশাপাশি আমাদি পুলিশ ফাঁড়ির ৩ সদস্যের একটি টিম যৌথভাবে চেকপোস্ট পরিচালনায় অংশ নেয়।
চেকপোস্ট চলাকালীন সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেল, কভার ভ্যান, পিকআপ ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। বিশেষ করে মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। সন্দেহভাজন কিছু ব্যক্তির দেহ ও বহনকৃত মালামালও তল্লাশি করা হয়।
তল্লাশীকৃত যানবাহনের পরিসংখ্যান অনুযায়ী—
মোটরসাইকেল : ৪০টি
কভার ভ্যান : ২টি
পিকআপ : ২টি
প্রাইভেট কার : ১টি
চেকপোস্ট চলাকালীন সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা অপ্রতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের নিয়মিত চেকপোস্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, যৌথবাহিনীর উপস্থিতি সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে উঠেছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কয়রায় যৌথবাহিনীর নিয়মিত চেকপোস্ট, আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট অভিযান

আপডেট সময় : ০৯:০৭:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫